admin
২৮ অক্টোবর ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনি সন্ত্রাসীদের বিচার দাবিতে রাজশাহীর চারঘাট উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চারঘাট মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চারঘাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ শফিকুল, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ শোয়েব আলী, রাজশাহী জেলা পশ্চিম শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম এবং উপজেলা শিবির সভাপতি নাহিদ হাসান শুভ।

এছাড়া উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌর ও ইউনিয়ন আমীর-সেক্রেটারিসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবে সারা দেশ রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল। সেই বর্বরোচিত ঘটনার বিচার আজও হয়নি। বক্তারা অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডে জড়িত খুনি ও সন্ত্রাসীদের বিচার দাবি করেন।
তাঁরা আরও বলেন, ইসলামী আন্দোলনকে দমন করার চেষ্টা ব্যর্থ হয়েছে। শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্ম ইসলামী আন্দোলনের ধারা অব্যাহত রাখবে। বক্তারা জাতীয় নির্বাচনে “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিতকরণ, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী ব্যবস্থা গ্রহণ, চৌদ্দ দল নিষিদ্ধকরণ এবং বিগত ফ্যাসিস্টদের বিচারের দাবিসহ পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরসহ জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০