admin
২৮ অক্টোবর ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে বাবার দায়ের কোপে মেয়ে খুন

হবিগঞ্জের নবীগঞ্জে পাষণ্ড এক পিতার দায়ের কোপে প্রাণ গেল দুই সন্তানের জননী মেয়ের।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামের আশ্রয় প্রকল্পের নিজ বসতঘরে ঘটে এই মর্মান্তিক ঘটনা।পুলিশ ঘাতক পিতা মতিলাল দাসকে (৬২) আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পূর্ণিমা রানী দাসের বিয়ে হয়েছিল একই উপজেলার মান্দারকান্দি গ্রামের এক ব্যক্তির সঙ্গে। তাদের সংসার জীবনে দুটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে পূর্ণিমা প্রায়ই স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে থাকতেন।
কয়েক দিন আগে স্বামীর সঙ্গে আরেক দফা ঝগড়ার পর তিনি বাবার বাড়িতে অবস্থান নেন। এ সময় বানিয়াচং উপজেলার সেকান্দরপুর এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পূর্ণিমা। একপর্যায়ে তারা পালিয়ে যান।

ঘটনায় ক্ষিপ্ত হয়ে পিতা মতিলাল দাস মেয়েকে বুঝতে না দিয়ে ঘরে আশ্রয় দেন। পরে সুযোগ বুঝে দায়ের কোপে হত্যা করেন পূর্ণিমা রানী দাসকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান এর সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগকারী অধ্যক্ষকে ফেরাতে এমপির ডিও লেটার, সমালোচনার ঝড়

সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ড

আত্রাইয়ে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১০

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

১২

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

১৩

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

১৪

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৫

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৬

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১৭

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১৮

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৯

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

২০