টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে পরিবার উপজেলা পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান,
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী আমীর এ.কে.এম আফজাল হোসেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী প্রভাষক আরিফুল ইসলাম তপু,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার সালাউদ্দিন ডলার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা তুহিন এবং উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মাশরাফি বিন মোস্তফা সাফাত উপস্থিত ছিলেন।
সভায় ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, আগামী ১২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম সফল করতে জনসচেতনতা বৃদ্ধি, প্রচার, টিকা সংরক্ষণ ও নিরাপদ টিকাদান নিশ্চিতকরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহবানও জানান তিনি।
মন্তব্য