admin
৩১ অক্টোবর ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক জান্টু, সদস্য সচিব ফারুক

নাটোরের সিংড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রেজাউল ইসলাম জান্টুকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওমর ফারুককে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

২৮ অক্টোবর রাতে জেলা কৃষকদলের আহ্বায়ক মো. হাসান আলী ও সদস্য সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে এম. এ. হেলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন এম. এ. হান্নান, মনিরুজ্জামান বাবলু, গোলাম রাব্বানী, মহিবুল হাসান সেন্টু ও দেলোয়ার তালুকদার। কমিটির ১ নম্বর সদস্য হয়েছেন আসাদুজ্জামান বিপুল।
বৃহস্পতিবার রাতে বিএনপির কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় বিএনপি নেতারা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং নাটোর-৩ (সিংড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১০

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১১

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১২

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৩

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৪

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৬

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৭

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৮

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৯

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

২০