admin
২ নভেম্বর ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়ি করে শিক্ষকের রাজকীয় বিদায়

ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকার।

দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে তিনি অবসরে গেলেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।

রবিবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ত্যাগ করেন দিলীপ কুমার সরকার।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকে অশ্রুসজল নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) অনিতা রানী বলেন, “দিলীপ কুমার সরকার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগে এসেছে বহু সাফল্য। তাঁকে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব।”

বিদায়ী শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, “এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি খুব আবেগেরও।”

জানা গেছে, তিনি ১৯৯৮ সালের ২ মে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষকতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি মমতায় সবার হৃদয়ে জায়গা করে নেন।

স্থানীয়রা জানান, শিক্ষাক্ষেত্রে দিলীপ কুমার সরকারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ঘোড়ার গাড়িতে এমন রাজকীয় বিদায় এলাকার মানুষদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০