admin
২ নভেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” স্লোগান নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে পতাকা উত্তোলন, র‍্যালি ও উপজেলার বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম আফজাল হোসেন, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে স্বল্প পুঁজিতে উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন সম্ভব হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

২

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

৩

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

৪

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

৫

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৬

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৭

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৮

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৯

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১০

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১১

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১২

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১৩

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৪

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৬

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৭

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৮

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৯

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

২০