admin
৩ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে মোটরসাইকেল চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিলো জনতা

নওগাঁর আত্রাইয়ে গতকাল সোমবার (৩ নভেম্বর) সকালে নাটোর-নওগাঁ মহাসড়কের খোলাপাড়া নামক স্থানে মোটরসাইকেল চুরির সময় স্থানীয় জনগণের হাতে হাতেনাতে আটক হয়েছেন এক চোর। পরে তাকে আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

​খবর পেয়ে আত্রাই থানা পুলিশের এসআই মোঃ সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ স্থলে গিয়ে উক্ত চোরকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং চোরকে নওগাঁ জেলার হাজতে প্রেরণ করা হয়েছে।

​জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে আত্রাইয়ের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা মমিন ইসলাম পিতা: মৃত সামসুর রহমান তার মোটরসাইকেলটি খোলাপাড়ায় নাটোর-নওগাঁ মহাসড়কের পাশে স্ট্যান করে রেখে পার্শ্ববর্তী একটি বাসায় ব্যক্তিগত কাজে যান।

​এই সুযোগে রাজশাহী জেলার বিমানবন্দর থানার বায়া-বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কুড়ানের ছেলে জিয়াউল হক (৪২) মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। মোটরসাইকেলটি চুরি হওয়ার মুহূর্তে মালিক সাহেবগঞ্জ মমিন ইসলামের মা বিষয়টি দেখতে পান এবং দ্রুত চিৎকার শুরু করেন।

​মায়ের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে ধাওয়া শুরু করেন। সাধারণ জনতা ধাওয়া করে মোটরসাইকেলসহ চোর জিয়াউল হককে আটক করতে সক্ষম হন। পরে স্থানীয় জনগণ চোরকে আটক করে আত্রাই থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে চোরকে থানা হেফাজতে নিয়ে যায়।

​এ বিষয়ে জানতে চাইলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, স্থানীয়দের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে চোরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আমরা সাধারণ জনতাকে ধন্যবাদ জানাই। আটককৃত চোর জিয়াউল হকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদে তার সাথে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০