admin
৩ নভেম্বর ২০২৫, ১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় রাজশাহীর চারঘাটে পালিত হয় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং সমবায়ীবৃন্দের সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে মাধ্যমে আলোচনা শুরু হয়।

উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা বুলবুল হোসেন এর সঞ্চালনা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাঃ আব্দুল মকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান।

এ ছাড়াও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, সমবায়ের সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব বলে মনে করেন সমবায়ীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

১০

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

১১

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১২

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১৩

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১৪

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৫

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৭

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৮

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১৯

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

২০