admin
৪ নভেম্বর ২০২৫, ১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর ছয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর ৬টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করছে বিএনপি।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ ডিএম জিয়াউর রহমান, রাজশাহী-৫ নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ।

প্রার্থী ঘোষণার পর থেকেই রাজশাহীর ছয়টি আসনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিতরে বইছে উৎসবের আমেজ। নেতাকর্মীরা জানান,দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে পাচ্ছেন তারা। স্বৈরাচার শেখ হাসিনার আমলে তারা ভোট দিতে পারেনি কিন্তু এইবার উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিবেন বলে আশা করছেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। কীভাবে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করছেন জানতে চাইলে এক সাক্ষাৎকারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা মাঠ পর্যায়ে জরিপ করছেন, যাতে নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রার্থী বাছাই করতে পারেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় ঈদের শুভেচ্ছা জানালেন, বিএনপি নেতা বুলবুল

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আত্রাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়ায় মানববন্ধন

আত্রাইয়ে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১০

বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

১১

পরিবারও শাস্তি চায় আসামি সোহেল রানার

১২

বাগাতিপাড়ায় সেরা প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

১৩

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৪

চাটমোহরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৫

লালপুরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

১৬

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

১৭

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ ১ নারী আটক

১৮

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

১৯

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

২০