admin
৬ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জামায়াতের ওয়ার্ড কমিটি গঠন

​নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৫ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর, ২০২৫) বিকেল ৪টায় বড়ডাঙ্গা গ্রামের বকুলতলায় এই উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়।

​সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উপদেষ্টা খন্দকার রফিক-এর সভাপতিত্বে এবং গোলাম মেহেরাব আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।

​প্রধান অতিথি মো. খবিরুল ইসলাম তাঁর বক্তব্যে এলাকার সেবামূলক কাজে নতুন কমিটির সদস্যদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী বরাবরই মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের এই নতুন কমিটি গঠনের উদ্দেশ্য শুধু সাংগঠনিক নয়, বরং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো।

আমরা চাই প্রতিটি সদস্য যেন এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
এবং সবার প্রতি আমাদের একটাই আহ্বান-আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখি।

​সম্মেলনে ওয়ার্ডের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো: আফতাব হোসেনকে সভাপতি এবং হাফেজ মোঃ আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

​এ সময় আরও উপস্থিত ছিলেন, সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল মানিক, সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান-সহ সাহাগোলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীগণ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০