admin
৬ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় ইউএনও কাপ ফুটবলের শিরোপা পৌরসভা একাদশের দখলে

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে।
নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে, যেখানে পৌরসভা দল জয় নিশ্চিত করে। চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার। রানারআপ মনিগ্রাম দলের নেতৃত্ব দেন ইউপি প্রশাসক ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৩০ হাজার টাকা ও রানারআপ দলকে ২০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।
ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন বাঘা পৌরসভার ইমন এবং সর্বোচ্চ গোলদাতা খোকন।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, “তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং একটি সুস্থ সমাজ গঠনই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, সোনালী ব্যাংক কর্মকর্তা মতিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
রেফারির দায়িত্বে ছিলেন আবু হাসান মিলন, সুজন মাহমুদ ও ফজল মাহমুদ। ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিয়া ও বি.কে. রায় বিপ্লব।
খেলা দেখতে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০