admin
৮ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বিএনপি নেতা দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন ।হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল মানুষকে নিয়ে জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নাটোর উপ শহরে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ভারতের দালালরা সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রেফতার করে। সিপাহি জনতার আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সেদিন তা না হলে বাংলাদেশ আজ পার্শ্ববর্তী অঙ্গরাষ্ট্রে পরিণিত হতো। জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন। দেশ যখন এগিয়ে যাচ্ছিলো ঠিক তখনি এই আধিপত্যবাদের দোরসরা ১৬ বছর বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আবারো বিপন্নের মুখোমুখি হয়।

দুলু আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন রাষ্ট্রভার গ্রহন না করলে বিএনপি নামে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হতোনা। পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফেরত এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে যাবে। তাঁর যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণিত হবে।

নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, সাবিনা ইয়াসমিন ছবি,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুন,সাবেক মেয়র কাজী শাহ আলম সহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০