admin
৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীর চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি ব্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি বলেন, দেশে গণতন্ত্র আজ বিপন্ন, মানুষ এখনও স্বাধীন ভাবে কথা বলতে পারছে না, ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র চলছে। এক অদৃশ্য শক্তি দেশের রাজনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই অদৃশ্য শক্তিকে মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। আমরা মনে করি আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে হবে। এবার যার যার ভোট সে সে দিবে। সবাই মিলে ধানের শীষে ভোট দিবে।

তিনি বলেন, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল জনগণের আত্মমর্যাদা পুনরুদ্ধারের দিন। সেই দিনের চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সেই ঐক্যের চেতনা নিয়েই এগিয়ে যাব।

এ সময় আরও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ সরকার, জেলা বিএনপির মহিলা সভানেত্রী অ্যাডভোকেট মিতালি, জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, চারঘাট পৌরসভা বিএনপির সভাপতি মোমিনুল হক মমিন, যুগ্ন-সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট সহ সভায় চারঘাট উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০