admin
৯ নভেম্বর ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ইসলামপুর পৌর বিএনপি।

রোববার বিকেলে পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, একেএম শহিদুর রহমান, আব্দুল ওয়াহাব মাষ্টার, মাহমুদ হাসান কবির মঞ্জিল, মোহাম্মদ নূরে আলম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা ও সাধারণ সম্পাদক মাহমুদা নবাব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ও শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপুল, ছাত্র দলের নেতা মাহমুদুল হাসান হাসমতসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি সৈনিক-জনতার ঐক্যের প্রতীক, যা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক মাইলফলক হয়ে থাকবে।” তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

২

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৩

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

৫

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৭

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

৮

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

৯

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১০

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

১৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

১৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

১৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

২০