admin
৯ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুতুলের মনোনয়ন চূড়ান্ত হলে,স্বতন্ত্র ভোট করবে টিপু

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী তালিকায় ফারজানা শারমিন পুতুলের নাম চূড়ান্ত করলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু।

রোববার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “যদি পুতুলের মনোনয়ন চূড়ান্ত করা হয়, তবে আমরা আর অপেক্ষা করব না—স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ব। জনগণের ভালোবাসা আর নেতাকর্মীদের শক্তি নিয়েই মাঠে নামব।”

এ্যাড. টিপু অভিযোগ করে বলেন, “যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে কোথাও ছিলেন না। রাজপথে যারা ছিলেন, যারা দলের পতাকা বাঁচিয়ে রেখেছেন, তাদের বাদ দিয়ে একজন অনুপস্থিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এটা ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান আমার বাবার মতো, খালেদা জিয়া আমার মায়ের মতো এবং তারেক রহমান আমার ভাই ও নেতা। জিয়াউর রহমানের যতবার নাম নিয়েছি, ততবার আল্লাহর নাম নিলে জান্নাতের কাছাকাছি চলে যেতাম। অথচ আজ যিনি মনোনয়ন পাচ্ছেন, তিনি দলীয় নেতাদের নামও উচ্চারণ করেন না।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার ও যুবদল নেতা হানিফুর রহমান গেন্দাসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা দাবি করেন, মনোনয়ন প্রক্রিয়ায় মাঠের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের মূল্যায়ন করা না হলে তৃণমূলের ক্ষোভ আরও বৃদ্ধি পাবে, যা সংগঠনকে দুর্বল করে দেবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০