admin
৯ নভেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে নিহত কৃষকদল নেতাদের দাফন সম্পন্ন, জানাজায় সর্বস্তরের মানুষ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় নিহত ওয়ার্ড কৃষকদলের দুই নেতা ওমর ফারুক ও ফরিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিজ গ্রাম ডুমরাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিতে এলাকার সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনদের ঢল নামে। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. আব্দুস সামাদ, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, সদস্য রাহিত মান্নান তালুকদার লেনিন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু শামা সরকারসহ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

তারা নিহত দুই কৃষকদল নেতার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘাতক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার( ৭ নভেম্বর) বগুড়া–নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রো মোড়ে ট্রাকচাপায় চান্দাইকানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ওমর ফারুক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম নিহত হন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০