admin
১০ নভেম্বর ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চান্দাইকোনা কলেজের সাবেক অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোণা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মস্যাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার চান্দাইকোণা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ সংলগ্ন উত্তরবঙ্গ মহাসড়কে কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজের স্বেচ্ছায় অনুপস্থিত ও সাময়িক বরখাস্তকৃত উপাধ্যক্ষ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান সেখ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম করে আসছেন। ভুয়া বিল-ভাউচার তৈরি, সরকারি তহবিল আত্মসাৎ এবং কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে তিনি জড়িত। তার বিরুদ্ধে ইতিমধ্যে দুদকে মামলা চলমান রয়েছে। সম্প্রতি তিনি গণমাধ্যমে কলেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন বলেও বক্তারা অভিযোগ করেন।

এ সময় বক্তারা লুৎফর রহমান সেখের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০