admin
১০ নভেম্বর ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে জমিজমা বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যাক্তি খুন

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৫ টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) এর সঙ্গে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জিশু মারা যান।

এ দিকে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে বাবর আলী পালিয়ে এক বাড়ীতে আত্মগোপন করে ছিল। পরে পুলিশ গোপন সংবাদে নিশ্চিত হয়ে ওই বাড়ী ঘেরাও করে বাবর আলীকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে জমি নিয়ে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি বাবর আলীকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০