admin
১০ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় এক মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কক্ষে তালা

রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচাআনী পাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

ওই বিষয়ে এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর উক্ত মাদ্রাসার হিসাব নিকাশ নেওয়ার জন্য দেওয়া হয়েছে অভিযোগ। অভিযোগ পত্রে প্রায় ১ শত ৫৭ জন এলাকাবাসী সাক্ষর করেন। এছাড়াও ওই মাদ্রাসা প্রধানের অর্থ নয়ছয় এর বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে হিসাব নেওয়ার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। যদিও ওই কমিটির নিকট কোনো হিসাব দেওয়া হয় নি। তারপর ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকার মানুষ।

এসব বিষয়ে সরেজমিনে গেলে, ওই এলাকার বহু মানুষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান। তাদের সকলের অভিযোগ হিসেব চাই। হিসাব চেয়ে, না পেয়ে এর আগে ওই মাদ্রাসা প্রধানের কক্ষে তালাও ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসীরা।

মাদ্রাসার বিষয়ে স্থানীয় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি বলেন, এলাকাবাসী ওই মাদ্রাসার সবকিছুর হিসাব চায় অথচ সুপার তিনি হিসাব দিতে চান না। আমরা হিসেবের কথা বলেছি, সে বলেছেন শিক্ষা অফিসার ও ইউএনএ’র নিকট হিসাব দিবেন, এলাকাবাসীর কাছে হিসাব দিবেন না।

ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতা নাতি কামরুজ্জামান বাবু বলেন, এখানে প্রায় অর্ধ কোটি টাকা অনিয়ম করা হয়েছে। আমরা হিসাব চেয়েছি আমাদের কাছে তিনি হিসাব দেবেন না। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষে তার বিচার চাই।

মাদ্রাসার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ তিনি বলেন, এই মাদ্রাসায় আমি শুধু কাগজে-কলমেই দায়িত্ব পেয়েছি। আমার কাছে কোন হিসেব দেওয়া হয় নি। আমি বহুবার হিসাব চেয়েছি, সুপার সাহেব হিসাব দিতে চান না। এখানে ব্যাপক আর্থিক অনিয়ম দুর্নীতি আছে। যার কারণে তিনি সাফ জানিয়ে দিয়েছেন কারো কাছে হিসাব দেবেন না। আমরা হিসেব চেয়েছি অসুস্থতার ভান করে বেশ কয়েকদিন থেকে প্রতিষ্ঠানে সে আসেনি।

ওই মাদ্রাসার অভিযুক্ত সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম বলেন, এখানে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম করা হয়নি। এগুলো মিথ্যে অভিযোগ, আমাকে হেনস্তা করার উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান তিনি বলেন, যতগুলো অভিযোগ আসে তার প্রায় প্রতিষ্ঠান থেকে আর্থিক অনিয়মের অভিযোগ আসে আমার কাছে। যথাসময়ে এসব হিসেব দেওয়া হলে এই ধরনের অভিযোগ কমে যেত। ওই মাদ্রাসা থেকেও একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, পরবর্তীতে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তাকে আমি ডেকেছিলাম।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০