admin
১১ নভেম্বর ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুর থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি

নাটোরের লালপুর থানার গ্যারেজের ভেতর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পারভেজ (৩৪) উপজেলার রামানন্দপুর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে। তিনি লালপুর থানায় বাবুর্চি হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে পারভেজ তার পালসার কালো রঙের ১৫০ সিসি মোটরসাইকেল (নম্বর: নাটোর-ল-১২২০২৫) থানার গ্যারেজে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর গ্যারেজে ফিরে এসে তিনি দেখেন, তার মোটরসাইকেলটি নেই।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে থানার অন্যান্য সদস্যদের অবহিত করা হয়। পরে চারপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১০

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১১

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১২

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১৩

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

১৪

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৬

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১৭

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৮

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১৯

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২০