admin
১১ নভেম্বর ২০২৫, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় কচুরীপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নাটোরের সিংড়ায় উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের শতাধিক কৃষি জমির কচুরী পানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে অসাধু মৎস্য জীবির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী কৃষক।

মঙ্গলবার (১১নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা আমতলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাবুল হাসান বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, কৃষক রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, মুনসুর মোল্লা ও কৃষক আদনান প্রমূখ।

সমাবেশে কৃষকরা বলেন, বর্ষার পানিতে উজান থেকে কচুরিপানা ভেসে প্রায় শতাধিক হেক্টর কৃষি জমিতে জমা হয়েছে। যা আগামী বোরো ধান চাষের জন্য মারাত্মক হুমকি। আমরা ওই কচুরী পানা জলার বাতা খাল দিয়ে অপসারণ করতে গেলে কিছু অসাধু মৎস্য জীবি খাল দখলকারী কুচক্রী মহল বাঁধা দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে কচুরিপানা অপসারণের দাবি করছি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০