admin
১৩ নভেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েটে ১৪তম ব্যাচের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্লাজায় এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা, বিদায়ী শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্লাজায় বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সবার সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাস প্রাঙ্গণে আলপনা আঁকা, সিগনেচার ফেস্ট, শাড়ি-পাঞ্জাবি ডে পালন এবং গ্রুপ ফটোসেশনের আয়োজন করা হয়।

সন্ধ্যায় বাউয়েট কালচারাল ক্লাব ও “আফটার ম্যাথ” ব্যান্ড দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ মাছুদার রহমান।
এর আগে বুধবার (১২ নভেম্বর) বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

১০

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

১১

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১২

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৩

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১৪

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১৫

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৬

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৭

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৯

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

২০