admin
১৩ নভেম্বর ২০২৫, ২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘার বাউসায় নির্বাচনী প্রস্তুতিসভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রস্তুতিসভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নারী-পুরুষ ও কর্মী-সমর্থকের উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে এবং এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিএনপির নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শিক্ষক, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি সদস্য ওমর আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাজিব আহম্মেদ মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, বাঘা-চারঘাট আসনে বিএনপির প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে দলীয় ভেদাভেদ ভুলে মাঠে নামতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফেজুল, মীর সুলতান, আ: জলিল শাহ্, যুগ্ম সম্পাদক কফির আলী ও ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বাদল মন্ডলসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তৃতা শেষে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে মাঠ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০