admin
১৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে মাদলা–চাঁচাইতারা ফুটবল টুর্নামেন্টের বর্ণিল ফাইনাল অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ও চাঁচাইতারা গ্রামের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রদূত ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শামীম জায়দা। বেলুন ও পায়রা উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুর হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী সাকিদার ও মঞ্জুর কাদের মন্টু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আবুল বাশার, মাঝিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল ম্যাচে বদলীবলান একতা ক্লাব ১–০ গোলে হেলেঞ্চাপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শকের ভিড়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০