admin
১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা অধ্যক্ষ নাজমুল হক

রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠ হতে সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চারঘাট-বাঘা দুই উপজেলার প্রধান প্রধান রাস্তা, বাজার, ঐতিহাসিক জন গুরুত্বপূর্ন স্থান প্রদিক্ষণ করেন হাজার হাজার মোটরসাইকেল।

এসময় দাঁড়িপাল্লার কর্মী, সমর্থক, ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারন জনগণের মধ্য উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। জামায়াতের এম.পি. প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে দুই হাত তুলে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন।

চারঘাট-বাঘা-০৬ আসনের জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে, সে সকল সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জামায়াতের এই আসনের ইশতেহার রেডী করা হচ্ছে বলে জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

এছাড়া প্রার্থী বলেন, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্য মডেল আসন হিসেবে চারঘাট-বাঘা কে প্রতিষ্ঠিত করা হবে।

উক্ত শোভা যাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ কামারুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃমোঃ শফিকুল ইসলাম, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ জিন্নাত আলী, বাঘা উপজেলা আমীর মোঃ আব্দুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা আমীর মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ সহ দুই উপজেলা জামায়াতের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ ও শূরা সদস্য গণ, পৌরসভা/ইউনিয়ন আমীর, সভাপতি, সেক্রেটারি, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি বৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত শোভাযাত্রা সফল করার জন্য সম্মানিত এম পি প্রার্থী সাংবাদিক, পুলিশ সহ চারঘাট-বাঘার সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরো বলেন, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, মানবিক, সমৃদ্ধ, উন্নত, তরুণদের উপযোগী বাংলাদেশ নির্মাণে জামায়াতকে বিজয়ী করতে সকল কে একসাথে কাজ করার আহবান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০