admin
১৫ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় সিক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু 

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় সিক্ত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই নওগাঁ প্রতিনিধি: ​দীর্ঘ ৩১ বছরেরও বেশি সময়ের এক গৌরবময় কর্মজীবনের সফল সমাপ্তি টেনে এবার বিদায় নিলেন নওগাঁর আত্রাইয়ে অবস্থিত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক (দুলু)।  শিক্ষা ও সমাজসেবায়

নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্বকে কলেজ কর্তৃপক্ষ শনিবার   (১৫ নভেম্বর) সকাল ১১ টায় এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সশ্রদ্ধ বিদায় জানিয়েছে। ​কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আবেগঘন আয়োজনে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গভর্নিং বডি এবং কর্মচারীদের উপস্থিতিতে যেন এক মিলনমেলা তৈরি হয়েছিল।

​মো. মাহবুবুল হক (দুলু) ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের একজন পথপ্রদর্শক। ১৯৯৪ সালের ২৮ জুন প্রভাষক (দর্শন) পদে যোগদান, ২০১০ সালে উপাধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ। ​অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব লাভ। দীর্ঘ পথচলার সমাপ্তি টেনে গত শুক্রবার (১৪ নভেম্বর) ২০২৫ ইং তারিখে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন।

​উল্লেখ্য, তিনি একাধারে শিক্ষাবিদ ও সমাজসেবী হিসেবে সুপরিচিত। অধ্যক্ষের গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি পূর্বে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষক কর্মচারী পরিষদের সম্পাদক ও প্রভাষক এস এম সোহরাব হোসেন-এর সঞ্চালনায় ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সালাহ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলুর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল হক দুলু এই অঞ্চলের শিক্ষা প্রসারে ও কলেজটির উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন, তা সত্যিই অনস্বীকার্য।

একজন আদর্শ শিক্ষক এবং প্রশাসক হিসেবে তিনি সকলের কাছেই অনুসরণীয় হয়ে থাকবেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, সরকারি চাকরির সময়সীমা শেষ হলেও তিনি সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাবেন বলে তাঁর বিশ্বাস।

​বিদায়ী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক দুলু তাঁর বক্তব্যে গভীর আবেগ প্রকাশ করেন। দীর্ঘ পথচলায় এই কলেজ, ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। আজ বিদায় জানাতে গিয়ে মনটা ভারাক্রান্ত হচ্ছে। কিন্তু জীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের মুহূর্তটি আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত।

​তিনি সকল সহকর্মী ও কলেজ পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, কলেজটি ভবিষ্যতেও তার গৌরবের ধারা অব্যাহত রাখবে এবং এ অঞ্চলের শিক্ষার বাতিঘর হিসেবে আলোকিত করবে। তিনি সবার কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন এবং কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছেন। ​​অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক দুলু ও অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরীকে আনুষ্ঠানিক ভাবে এই বর্ণাঢ্য সংবর্ধনা জানানো হয়।

বিদায় বক্তব্য রাখেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম  মুনসুর রহমান, সাবেক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক মোল্লাহ মোহাম্মদ মতিউর রহমান (অবসরপ্রাপ্ত) , প্রভাষক জাহাঙ্গীর আলম মিঠু, আসাদুজ্জামান, সিমা রাণী, সালেহা, ড. শিল্পী রাণী, আখতারুজ্জামান, এ্যাড. আবু মাসুম, রানীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, আত্রাই মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হক, মাহবুবুল হক দুলুর ছোট মেয়ে মোছা. মাহবুবা সুলতানা সোনালী, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল ও বেলাল, সদ্য বিদায়ী অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের সমাপ্তিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা আবেগাপ্লুত পরিবেশে তাঁকে বিদায় জানান এবং সম্মাননা উপহার সামগ্রী তুলে দেন। শিক্ষকের প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসার দৃশ্য সত্যিই ছিল মনোমুগ্ধকর।

সাংবাদিক মোঃ আব্দুস ছালাম
উপজেলা প্রতিনিধি, আত্রাই, নওগাঁ।
০১৭২০,৯৬৯৭৭২

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০