admin
১৫ নভেম্বর ২০২৫, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় চাকসু ভিপি ইব্রাহীম রনিকে সংবর্ধনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি পদে বিজয়ী হওয়ায় বাগাতিপাড়ার কৃতি সন্তান ইব্রাহীম হোসেন রনিকে নাটোরের বাগাতিপাড়ায় এক উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নাটোর–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকারসহ অঙ্গ সহযোগী সংগঠনে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “রনির এই বিজয় শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, পুরো বাগাতিপাড়ার গর্বের বিষয়। তার সততা, অধ্যবসায় এবং শিক্ষাঙ্গনে দায়িত্বশীল ভূমিকা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” তারা আরও বলেন, দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্বই শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারে—রনি সেই পথেরই একটি উজ্জ্বল উদাহরণ।

সংবর্ধনা শেষে হামদ-নাত এবং ইসলামীক সংগীত পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। দর্শকে ভরা মাঠে তৈরি হয় আনন্দময় পরিবেশ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০