admin
১৫ নভেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে নাতি বউকে ধর্ষণের অভিযোগে কথিত নানাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ

নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে কথিত নানা ইসমাইল হোসেন (৫৫)কে জুতাপেটা করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গৃহবধুর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে এ বিষয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আটক ইসমাইল হোসেনকে আদালতের মাধ্যমে শনিবার বিকেলে কারাগারে পাঠিয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর সদরের চিনিকল সংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন তার নিজের স্ত্রীর নাম করে বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে কৌশলে প্রতিবেশী নাতি বউ ভুক্তভুগি নারীকে তার স্বামীর মাধ্যমে বাড়িতে ডেকে পাঠান। ভুক্তভুগি নারী বাড়িতে এসে দেখেন তার দাদী শাশুড়ি বাড়িতে নেই। এসময় দাদা শশুড় ইসমাইল হোসেন ঐ নারীকে জোর করে কাপড় দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের বাঁধন খুলে সে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এলাকাবাসী এ সময় অভিযুক্ত ইসমাইল হোসেনকে গণপিটুনী দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গৃহবধুর স্বামীর বাদী হয়ে সেদিন রাতেই নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার খবর জানতে পেয়ে ইসমাইল হোসেন হাসপাতাল থেকে পালিয়ে যায়। শনিবার ভোরে নিজ গ্রামের কারো বাড়িতে আত্মগোপনে থাকা ইসমাইল হোসেন রাস্তায় বের হলে পাহারায় থাকা এলাকাবাসী তাকে আটক করে জুতার মালা পড়িয়ে পুরো গ্রাম ঘুরিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০