admin
১৫ নভেম্বর ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারীরিক প্রতিবন্ধী কৃষকের জমির ধান লুট— এলাকায় নিন্দার ঝড়

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী কৃষকের দুই বিঘা জমির আধাপাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ধামাইনগর ইউনিয়নের লবনকোঠা গ্রামে এ ঘটনা ঘটে। ভয়াবহ এই ধান লুটের ঘটনায় পুরো এলাকায় নিন্দার ঝড় উঠেছে, আর ভুক্তভোগী পরিবার পড়েছে চরম মানসিক বিপর্যয়ে।

ভুক্তভোগী প্রতিবন্ধী কৃষক মো. রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংয়েরা রাতের অন্ধকারে তাঁর প্রায় দুই বিঘা জমির আধাপাকা ধান কেটে চুরি করে নিয়ে যায়। এতে পরিবারের সারা বছরের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

প্রতিবন্ধী কৃষকের মেয়ে মোছা. রহিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সারা বছরের খাবারের জন্য এই জমির ধান ছিল আমাদের ভরসা। আমি, আমার বোন আর মা সারাদিন পরিশ্রম করে এক বিঘা ধান কেটে রেখেছিলাম। রাতে সেগুলোও সব নিয়ে গেছে। আমরা এখন দিশেহারা।”

স্থানীয় কৃষক ও সমাজকর্মী আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফসলি জমির ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনা এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। এটি একটি জঘন্যতম অপরাধ। জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রাইসুল হাসান সুমন বলেন, “একজন কৃষকের কষ্টার্জিত ফসল ঘরে ওঠার আগে তা লুট হওয়া অত্যন্ত মর্মান্তিক। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০