admin
১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সুলতান মাহমুদ বাবুর দেওয়া সাক্ষাৎকার বিকৃত করে বিভিন্ন গণমাধ্যমে প্রচারের অভিযোগে তীব্র প্রতিবাদ জানাতে ইসলামপুর উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় ইসলামপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব। বক্তব্যে বলেন,
“আমাদের মনোনীত প্রার্থীর দেওয়া সাক্ষাৎকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। জনগণকে বিভ্রান্ত করা এবং আমাদের প্রার্থীকে হেয় করার জন্যই এমন অপপ্রচার চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীক পাওয়ার পর উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেছেন, মতবিনিময় করেছেন এবং পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়েছেন। আমরা সবসময়ই বলে থাকি—ইসলামপুর উপজেলা বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক সংগঠন। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই ইসলামপুরের উন্নয়ন আরও তরান্বিত হবে। তাই সবাইকে দলগত শৃঙ্খলা বজায় রেখে নেতার পাশে থাকার আহ্বান জানান। বক্তব্যে তিনি অভিযোগ করে আরও বলেন, “যারা আমাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে—তাদের বিরুদ্ধে আমরা জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ দিয়েছি। আমরা আশা করি, দলীয় উচ্চপর্যায়ের নেতাকর্মীরা বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
“ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঠিক অবস্থান ও প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে আপনাদের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করার জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।

সংগঠনটির নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা ও দলের প্রতি তৃণমূলের সমর্থন দেখে গোষ্ঠীস্বার্থে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণায় লিপ্ত হয়েছে। তারা গণমাধ্যমে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। দলীয় শৃঙ্খলা বিরোধি এমন কর্মযজ্ঞের বিরুদ্ধে সাংগঠনিকভাবে বিচারের জন্য উর্ধতন নেতৃবৃন্দ সদয় হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, সহ সভাপতি রেহান আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০