admin
১৬ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এনামুল হক শাহীন।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ি হাট থেকে খলিশা কান্দি গ্রাম পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেন জননেতা এনামুল হক শাহীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন— শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা বিএনপির কোষাধক্ষ্য রফিকুল ইসলাম রফিক, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি।
এ ছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল, মহিলাদল ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে গণসংযোগ কর্মসূচিকে সফল করে তোলেন।
স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনার মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০