admin
১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় বিএনপি নেতা আনুর লিফলেট বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কার্যকর করার লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি অব্যাহত রেখেছে সিংড়া উপজেলা বিএনপি।

তারই অংশ হিসেবে নাটোর-৬০ (সিংড়া-০৩) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করেন।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য, সাবেক কমিশনার মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলন হোসেন মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক জনাব আলী, সাবেক সদস্য সচিব মহাসিন আলী, সাবেক যুগ্ম সম্পাদক মিনার হোসেন, এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম আনু বলেন, ৩১ দফার মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্যেই তৃণমূল পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১০

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১২

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৩

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৪

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৫

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৭

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৮

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৯

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

২০