admin
১৬ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ছিনতাই ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে  চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গনেশ মহন্ত (৩৭)  ও জি আর ১০৮ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত সাগর আলী (২৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫ ও আত্রাই থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গনেশ মহন্তকে গ্রেফতার করে নাটের র‌্যাব-৫ ও আত্রাই থানার তদন্ত কর্মকর্তা মো.কাওছার আলম।

গ্রেফতার গনেশ মহন্ত নওগাঁ জেলার চকদেব নুনিয়াপাড়া মহল্লার  গোপাল মহন্তের ছেলে।

অপর দিকে পৃথক অভিযানে  ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী (২৩) কে গতকাল আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার কৃত সাগর আলী আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

রবিবার(১৬ নভেম্বর) দুপুরে আসামিদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মো.মনসুর রহমান বলেন,গ্রামীণফোনের দুই কর্মীকে সড়ক থেকে তুলে নিয়ে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নাটোর র‌্যাব-৫ ও আত্রাই থানার তদন্ত  কর্মকর্তা মো.কাওছার আলমের  নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চকদেব নুনিয়াপাড়া এলাকা থেকে গনেশ মহন্তকে গ্রেফতার করে নাটোর র‌্যাব-৫।

অপর দিকে ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী কে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।

দুই জন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০