admin
১৯ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বিএনপির এমপি প্রার্থী পুতুলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ধানের শীষের পক্ষে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে মর্যাদাপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ১নং পাঁকা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে শোভাযাত্রায় বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লালন উদ্দিন, বিএনপি নেতা অমিত হাসান সেন্টু, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও পাঁকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন পাঁকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাসেল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন এবং কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সন্ধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”— এই শ্লোগানে তরুণদের মাঝে উচ্ছ্বাস ও রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে। তারা আরও বলেন, পরিবর্তনের লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে নাটোর-১ আসনে ধানের শীষ (বিএমপি) মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে কাজ করার জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রাটি উপজেলার গালিমপুর মোড় থেকে শুরু হয়ে পুরো পাঁকা ইউনিয়ন ঘুরে লোকমানপুর বাজারে এসে শেষ হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০