admin
২১ নভেম্বর ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা কর্মসূচি

নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বৃহস্পতিবার (২১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় “সশস্ত্র বাহিনী দিবস-২০২৫” পালন করা হয়েছে। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দিবস উদযাপন করে।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করেন। তার সঙ্গে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের বাণী প্রচার করা হয়। জাতীয় শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জুমআ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসজুড়ে আলোকসজ্জা করা হয় এবং আবাসিক হল, ফ্যাকাল্টি ও অফিসার্স মেসে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার।
এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে বাউয়েটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথি হিসেবে বগুড়া সেনানিবাসে যোগ দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০