admin
২১ নভেম্বর ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বিএনপি নেতা দুলু

ভোট ডাকাতি ও অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যই তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করেছিল আওয়ামী লীগ- দুলু

আল আমিন, নাটোর প্রতিনিধি :-
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর–২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতায় টিকে থাকার লোভে জোর করে ভোট ডাকাতি ও অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল বাতিল করেছিল আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সাম্প্রতিক রায় বাংলাদেশের মানুষের বিজয়। “এটি শুধু বিএনপির নয়—এ দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের সংগ্রামের জয়।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের রাজনীতি করে; আর আওয়ামী লীগের রাজনীতি পার্শ্ববর্তী দেশের ওপর নির্ভরশীল। “বিএনপি কখনোই অন্য দেশের নির্দেশে বাংলাদেশ চালায় না।

তিনি তার বক্তব্যে দাবি করেন, গত বছর জুলাইয়ের ঘটনায় হত্যা-নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণহত্যা চালিয়েছে। তাঁর ভাষায়, “আদালত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দিয়েছেন। তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।” এ প্রসঙ্গে তিনি ভারতের অনুপ চেটিয়া প্রত্যর্পণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

দুলু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে বিএনপি দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। এখন দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০