admin
২১ নভেম্বর ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘার চকরাজাপুরে তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে রাজশাহীর বাঘায় জেলা ছাত্রদলের আয়োজনে এক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) বিকেলে উপজেলার প্রত্যন্ত চর চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা সাগর শিকদারের যৌথ সঞ্চালনায় রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, মহিলা নেত্রী সোনিয়া আক্তার শাপলা , চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জগ্লু শিকদার, সাবেক ছাত্রনেতা শাহ জামাল সাজু, শিশির মন্ডলসহ আরও অনেকে।

উক্ত সমাবেশ প্রধান অতিথি বক্তব্য বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চকরাজাপুর ইউনিয়নকে একটি পর্যটন এলাকা তৈরি করে এলাকার বেকার সমস্যা দূর করতে এবং চরবাসীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। চকরাজাপুরে তারুণ্য সমাবেশ এসব কথা উল্লেখ করেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ।

সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংকট, বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তরুনরা সব সময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল,বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, বিএনপি নেতা সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা খামারু, উপজেলা মৎস্যজীবীদলের সাধারন সম্পাদক আব্দুস সাত্তারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০