admin
২৫ নভেম্বর ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে কৃষক হত্যায় মূল হোতা আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে হাত–পায়ের রগ কেটে মাহফুজ মিয়া (৪০) নামের এক কৃষককে হত্যার ঘটনায় মূল হোতা মারুফ তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রোববার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। তিনি পৈলারকান্দি গ্রামের সিরাজুল তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষিজমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিহত মাহফুজের সঙ্গে একই গ্রামের মারুফ, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার গভীর রাতে বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেইন কালভার্টের কাছে মাহফুজকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত–পায়ের রগ কেটে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, “কৃষিজমির পুরোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।”
র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, “২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান চলছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০