admin
২৬ নভেম্বর ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন।

এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়। গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, কোয়েল, দেশি-বিদেশি প্রজাতির খরগোশ ও বিড়ালসহ বিভিন্ন পশুপাখির পাশাপাশি প্রদর্শিত হয় উন্নত পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তি। স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন বলেন, “খামারভিত্তিক অর্থনীতি উন্নয়নে এমন প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে খামারিরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং উৎপাদনে উৎসাহিত হয়।”

অনুষ্ঠানটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি প্রমুখ।

সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, খামারিদের মধ্যে নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন, রোগপ্রতিরোধ, কৃত্রিম প্রজনন সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে ছিল সচেতনতামূলক বিভিন্ন সেশন। দিনব্যাপী প্রদর্শনীতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, খামারি ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০