Md. Ariful Islam
৩০ নভেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাঘায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগীর পরিবার । বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী হলেন, বাঘা উপজেলার খুদি ছয়ঘাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা, তিনি তার দোকানঘর উদ্ধার চেয়ে এই সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী সহেল রানা সংবাদ সম্মেলনে বলেন, আমি রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর বাজারের ৩৩/XII/ ১৮-১৯ নং দোকান গত ৩০/১০/২৫ ইং তারিখে পূর্বের ভোগ দখলকারী মালিক শ্রী নির্মল কুমার মন্ডলের কাছ থেকে মালিকানা হস্তান্তর গ্রহন করি। সাবেক লাইসেন্স গ্রহিতার লাইসেন্স টি পরিবর্তন করে বর্তমান মালিক আমার নামে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে । এমনতাবস্থায় শ্রী নির্মল কুমার মন্ডলের লাইসেন্স পরিবর্তন করে নিজ নামে ক্রয় করা দোকানটি করতে গেলে আমার উপর রাগান্বিত হয় একটি পক্ষ ৷ ওই পক্ষে আছেন, বাজু বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, সাহার আলী মেম্বার, আলমগীর মেম্বার, আনছার আলী, ফরিদ আলী, জাম্বার আলী, লিটন আলী, হাবিবুর রহমান বিটুল, শরিফুল ইসলাম সহ অনেকেই । কিছু দিন পরে আমার উপরে উল্লেখিত ওই পক্ষের লোকজন আমার হস্তান্তর কৃত দোকানঘরের তালা ভেঙে ওই প্রতিপক্ষ দখল নিয়ে নেয় । এতে আমি আর্থিক ক্ষতি সহ আমার মানসম্মান হানী হয়েছে বলে উল্লেখ করেন ওই ভুক্তভোগী সোহেল রানা।

ভুক্তভুগী সোহেল রানা আরো বলেন, আমি রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর বাজারের ৩৩/XII/ ১৮-১৯ নং সরকারী লিজকৃত জায়গা দখলে আইনী সহায়তা চেয়ে গত ২৪/১১/২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন বা অভিযোগ করি। তবে এর পরে
আমি প্রাশাসনিক কোন সহযোগিতা পাই নাই বলে উল্লেখ করেন।
এ বিষয়ে শ্রী নির্মল কুমার মন্ডল বলেন, আমি একমাত্র সোহেল ছাড়া অন্য কারো কাছে ঘরের মালিকানা হস্তান্তর করিনাই। এখন থেকে শর্ত সাপেক্ষে নিয়মতান্ত্রিক ভাবে সোহেল উক্ত ঘরের ভোগ দখল করবে। যদি কেউ মালিকানা দাবি করে তা মিথ্যা। আমি সোহেল কে লিখিত ভাবে ঘরের মালিকা হস্তান্তর করেছি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নেই।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০