Md. Ariful Islam
১ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রাম উপজেলা সমিতি-ঢাকা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির আয়োজনে নাটোরের বড়াইগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিভিন্ন বিভাগে ফ্রি চিকিৎসা প্রদান করেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এটিএম সাফায়েত সামস রকি (এমবিবিএস), মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ এমরান হোসেন (এমবিবিএস), গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা শারমিন স্নিগ্ধা (এমবিবিএস) ও ডা. ইলোরা খাতুন (এমবিবিএস), চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ সবুজ আলী, এবং দন্তরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদ মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. সামস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলীপ, আজীবন সদস্য আসাদুজ্জামান আসাদ ও মাহমুদুল হাসান মেমন।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন, বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান, সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান পারভেল, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০