Md. Ariful Islam
২ ডিসেম্বর ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনিক ভবনের চলনবিল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আখতারুজ্জামান, সদস্য সচিব সাইফুল ইসলাম, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিল ও সিংড়া উপজেলার ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী। আমি পরিশ্রমী মানুষ, কাজ করতে ভালবাসি। আপনাদের সিংড়ার কল্যাণে কাজ করতে চাই। মাদক-জুয়া, শহরের যানজট নিরসন ও দখল রোধে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতা কামনা করেন ইউএনও।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত যশোর জেলার বাসিন্দা। তিনি বিসিএস ৩৭ ব্যাচের ক্যাডার। রাজশাহীর এনডিসি, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০