রাজশাহী পুঠিয়ায় ট্রাকে করে পানি নিয়ে তাজা মাছ বহনকারী গাড়ির পানি পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা সড়ক ও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা ওই এলাকায় মুলত ব্যাপাক মাছ চাষ করা হয়। আর এসব মাছের দাম বেশি পেতে ছোট বড় ও মাঝারি ট্রাকে করে পানি নিয়ে সেই পানিতে তাজা মাছ নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এসব গাড়ির চলাচল থাকে বেপরোয়া গতি। এসব গাড়ি চলাচলের সময় সেখান হতে পানি পড়ে পিচ্ছিল হয় রাস্তা ফলে ঘটে মোটরসাইকেল দুর্ঘটনা আর নষ্ট হয় রাস্তা। পানি নিয়ে তাজা মাছ বহনকারী ট্রাকের পানি পড়ে সড়কের বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে পিচ ঢালাই। অন্যদিকে বিনা বাধায় সড়ক নষ্ট করে এসব গাড়ি আঞ্চলিক সড়ক হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে চলাচল করছে প্রতিনিয়ত। সেখানেও দেখা যায় দুর্ঘটনার মতো ঘটনা। এছাড়াও ঐসকল ট্রাক হতে মাছের পানি ছিটকে পড়ে অফিসগামী বা অফিস ফেরত মানুষের গায়ে পড়ে নষ্ট হয় জামা-কাপড়। এসব নিয়ে কথা বললে কখনো কখনো দেখা যায় হাতাহাতি ও মারামারির মতো ঘটনা। এখন অনেকেই বলছেন দুই টাকার মাছে, খাচ্ছে কোটি টাকার সড়ক।
এসব বিষয়ে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, দিনের বেলা গাড়ি চলাচল করতে দেওয়া হয় না রাতের বেলায় তারা গাড়ি নিয়ে চলাচল করে। তবে এসব বিষয়ে তাদের আরো ভাবনা আছে।
জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি মাছের গাড়ি থেকে পানি পড়ে রাস্তা নষ্ট হচ্ছে। এই অঞ্চলে মাছ চাষ ব্যাপক, সেটিও ধরে রাখতে হবে এবং একই সাথে রাস্তা যেন নষ্ট না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এসব বিষয়ে আমরা বিকল্প পথ খোঁজার চেষ্টা করছি। ভবিষ্যতে কি করে সবকিছু ঠিকঠাক রাখা যায় সেটা নিয়েও আমরা ভাবছি।
মন্তব্য