Md. Ariful Islam
৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রাজশাহীর বাঘায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক, রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ। বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “বেগম জিয়া এ দেশের অবিসংবাদিত নেত্রী। সুশাসন ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে তিনি সবসময় আপসহীন ভূমিকা রেখেছেন। অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছেন তিনি। তবুও স্বৈরাচারী সরকারের কাছে মাথা নত করেননি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি—উনি যেন সুস্থ হয়ে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও নেতৃত্ব দিতে পারেন।”
সভায় আরও বক্তব্য দেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জামান সুরুজ, যুবদল নেতা সালে আহাম্মেদ (সালাম), বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, রেজাউল করিম বাদশা, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির দুই পৌরসভা ও সাত ইউনিয়নের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাজেদুল ইসলাম।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১০

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১১

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১২

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

১৩

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

পুঠিয়ায় নারী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

১৬

নাটোরে শিশুদের বইপাঠ এবং গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন হুইপ দুলু

১৮

আত্রাইয়ে নিষিদ্ধ শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

১৯

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল’র বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন

২০