Md. Ariful Islam
৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎নওগাঁয় সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেল ধলু

‎আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান রাজনীতিবিদ জাহিদুল ইসলাম ধলু। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাঁর নাম চূড়ান্ত করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
‎
‎দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাহিদুল ইসলাম ধলু স্থানীয়ভাবে একজন সৎ, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা এবং এলাকার জনমুখী উদ্যোগগুলোকে বিবেচনায় নিয়ে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
‎
‎মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, ধলুর নেতৃত্বে দল আগামী নির্বাচনে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে এবং জনগণের সমর্থন কুড়াতে সক্ষম হবে।
‎
‎মনোনয়ন পাওয়ার পর জাহিদুল ইসলাম ধলু প্রতিক্রিয়ায় বলেন, “দল আমার উপর যে আস্থা রেখেছে, আমি প্রাণপণ চেষ্টা করবো সেই আস্থা রক্ষা করতে। নওগাঁ সদরবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সবসময় পাশে থাকবো।”
‎
‎এদিকে স্থানীয় ভোটাররাও জাহিদুল ইসলাম ধলুর মনোনয়নকে ইতিবাচক ভাবে দেখছেন। অনেকেই মনে করছেন, তিনি মাঠপর্যায়ে পরিচিত হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে।
‎
‎আগামী নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে পর্যবেক্ষকদের ধারণা।

দেবাশীষ সাহা
নওগাঁ

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০