Md. Ariful Islam
৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাই থানা পরিদর্শনে এসপি তারিকুল

নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সরে ৪ টায় নওগাঁর আত্রাই থানা পরিদর্শনে এসে অফিসার ও ফোর্সের মধ্যে দৃঢ় প্রত্যয় ও কঠোর বার্তা ছড়িয়ে দেন। রুটিন পরিদর্শনের পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।

রোল কল ও সমস্যা সমাধান ​পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রথমেই থানার ফোর্সের রোল কল গ্রহণ করেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে অফিসার ও ফোর্সের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা শোনেন। তিনি সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে কর্মীদের মনোবলে চাঞ্চল্য সৃষ্টি করেন। এরপর তিনি থানা কমপ্লেক্সের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।

​পরবর্তীতে অফিসার ও ফোর্সের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন পুলিশ সুপার। এই সভায় তিনি আত্রাইয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করে বলেন
​থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে হবে।
​মাদক উদ্ধার অভিযানকে আরও গতিশীল করতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

​নিরপেক্ষতাই হোক পুলিশের মূলমন্ত্র ​মতবিনিময়ের প্রধান ও গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই সময় বিশেষভাবে নির্দেশনা প্রদান করে বলেন,​ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল অফিসার ও ফোর্সকে অবশ্যই অত্যন্ত সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে তাদের পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

নির্বাচনী দায়িত্বে কোনো প্রকার পক্ষপাতিত্ব বা শিথিলতা গ্রহণযোগ্য হবে না। জনগণের আস্থা অর্জনের জন্য আমাদের পেশাদারিত্বের প্রমাণ দিতে হবে। ​আত্রাই থানার (ওসি) তদন্ত মোঃ কাওছার আলম -এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসপি মহোদয়ের এই পরিদর্শন আত্রাই থানা পুলিশের কার্যক্রমে নতুন উদ্যম ও দিকনির্দেশনা যোগ করবে বলে মনে করছেন থানা কর্তৃপক্ষ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০