Md. Ariful Islam
৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এমপি পদ প্রার্থী অধ্যক্ষ নাজমুল

রাজশাহীর চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের দাঁড়িপাল্লার পদ পার্থী অধ্যক্ষ নাজমুল হকের সঙ্গে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টায় শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে চারঘাট উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায়, চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) এমপি পদ প্রার্থী ও জামায়াতের রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

মতবিনিময় সভায়, প্রধান অতিথি অধ্যক্ষ নাজমুল হক চারঘাটের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় তিনি গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, “গণমাধ্যম আমাদের কাজের মূল্যায়ন করে এবং পাশাপাশি ত্রুটিগুলোও তুলে ধরে। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উক্ত সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং স্থানীয় সমস্যা, উন্নয়ন বাধা, প্রশাসনিক সেবার মানোন্নয়নসহ নানা বিষয়ে মতামত জানান। অধ্যক্ষ নাজমুল হক সাংবাদিকদের প্রশ্নের একে একে উত্তর দেন এবং তাদের গঠনমূলক পরামর্শদের স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ শফিকুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য কামারুজ্জামান সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, জামায়াতের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দ।

আলোচনা শেষে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কাজে সমন্বয় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০