Md. Ariful Islam
৬ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে প্রশ্নোত্তর পর্বে তরুণদের মুখোমুখি

‘তরুণদের চোখে আগামীর বড়াইগ্রাম’ শীর্ষক সম্মুখ আলোচনা অনুষ্ঠানে বড়াইগ্রামের তরুণদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হাকিম।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কালিকাপুর ইনডোর প্লে–গ্রাউন্ডে তরুণ সমাজের উদ্যোগে এ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু সায়ীম জীবন। এরপর ফুয়াদ হোসেন ও হাসান আহমেদের সঞ্চালনায় একে একে আগামীর বড়াইগ্রাম গড়ার পরিকল্পনা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা তুলে ধরে বিভিন্ন প্রশ্ন করেন উপস্থিত তরুণ ও শিক্ষার্থীরা।
গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাবে মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন, “দুর্নীতিমুক্ত বড়াইগ্রাম–গুরুদাসপুর গঠনে সচেষ্ট থাকবো। তরুণদের সঙ্গে নিয়ে উন্নয়নের প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করা আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, তরুণরাই উন্নয়নের চালিকা শক্তি। পড়াশোনা শেষে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদেশে চাকরির ক্ষেত্রে পাসপোর্টসহ প্রয়োজনীয় সহায়তা ও দক্ষতা উন্নয়ন–এ সব ক্ষেত্রেই তরুণদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা আশা প্রকাশ করেন, আগামী দিনের বড়াইগ্রাম হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী—যেখানে তরুণরা হবে পরিবর্তনের প্রধান শক্তি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০