Md. Ariful Islam
৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে চক ঘুঘাট গ্রামে অবৈধ ভাবে জমি দখল ও হত্যার চেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চক ঘুঘাট গ্রামে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারে সদস্যরা।

উক্ত সংবাদ সম্মেলনে জমির মালিক মো: মানিক সরকার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, চক ঘুঘাট মৌজার জেএল নং ৯৯-এর মোট ১৮৮.৫৬ শতাংশ জমি তাদের ক্রয়কৃত সম্পত্তি। দীর্ঘদিন যাবৎ আমাদের দখলে রয়েছে, আমরাই চাষ করে আসছি। বর্তমান একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে হাবিবুর রহমান ও তার সহযোগীরা এই জমি নিজেদের দাবি করে অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে এবং আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা কোনো সমাধানে আসেনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরো জানান, হবিবর গংদের লোকজন গত ২৮ নভেম্বর শুক্রবার আমাদের জমিতে জোরপূর্বক ভাবে লাঠি সোটা নিয়ে বেদখল দেয়ার চেষ্টা করে। আমরা এতে বাধা দিলে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বর্তমান পরিস্থিতি দিনদিন উত্তপ্ত হচ্ছে এবং আমাদের পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জমি রক্ষা ও হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ হাবিবুর রহমান জানান, আমরা পৈতৃক সূত্রে এই জমির মালিক। আমাদেরও বৈধ কাগজ পত্র আছে। আদালতে এ সংক্রান্ত একটি মামলা চলমান আছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০