Md. Ariful Islam
৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

হবিগঞ্জে এক দিনে ৩টি উপজেলা থেকে ৩জনের লাশ উদ্ধার করে পুলিশ।দেশের এমন পরিস্থিতিতে আতংকে দিনযাপন করছেন অনেকেই।

জেলার ৩টি লাশ উদ্ধারের তথ্য সূত্রে জানাযায়,চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় পরকীয়া সন্দেহের কারণে ফারজানা বেগম(২০)নামে এক গৃহবধূকে তার স্বামী নূর মিয়া ছুরিকাঘাত করে হত্যা করেন।
রোববার ভোররাতে সিদ্দিক মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ফারজানা বেগম লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে।তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন এবং প্রাণ কোম্পানিতে একজন শ্রমিক হিসাবে নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,পরকীয়া সন্দেহে তার স্বামী তাকে কাজ থেকে বাসায় ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলেই (নিহত)মারা যান ফারজানা।ঘটনার পর ঘাতক স্বামী নুর আলীকে আটক করে সদর থানার পুলিশ।
এবং ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ফারজানার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে চুনারুঘাট থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এটি একটি স্পষ্ট হত্যাকান্ডের ঘটনা।
হত্যা মামলা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ২দিন নিখোঁজের পর ৩য় দিনের মাথায় আলামিন(১৬)নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আলামিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার পুত্র।
স্হানীয়রা জানান,
রবিবার সকালে উপজেলার ছাতিয়াইন এলাকার গোয়াইল্লাদিঘীর পাড়ের বাঁশঝাড়ের একটি বাঁশের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আলামিনকে দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালের মর্গে প্রেরন করেন।

এদিকে পরিবারের সদস্যরা জানান,একটি মোবাইল ফোন কেনার বায়না ধরে গত শুক্রবার আল-আমিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়।এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি।২দিন ধরে নিখোঁজ ছিলো।

আজ ৩দিনের মাথায় সকালে এলাকার একটি বাঁশ ঝাড়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখলে আমার খবর পেয়ে গিয়ে দেখি আমাদের নিখোঁজ হওয়া আলামিন এর লাশ এটি।
পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করেন।
আলামিন এর মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এব্যাপারে মাধবপুর থানার ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:নান্নু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে।
তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ বলা যাবে বলেন তিনি।

অন্যদিকে একই দিনে হবিগঞ্জ জেলার অপর একটি উপজেলায় ট্রাকচাপায় রুপজিত কর রাজু নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
৭ ডিসেম্বর
(রবিবার)ভোর সাতটার দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রূপজিত কর রাজু মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন।
তিনি উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে মিরপুর বাজারে বাসে তুলে দিয়ে রাজু কর বাড়ি ফেরেন।
এবং এলাকার আরও দুইজনকে সাথে নিয়ে মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে বের হন।
সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকপ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্কুল শিক্ষকের মৃত্যুর পর পর সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম.শামছুদ্দিন গভীর শোক প্রকাশ করেন।
এবং নির্ধারিত বার্ষিক পরীক্ষা স্থগিত ও বিদ্যালয়টি একদিন বন্ধ ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগ করে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।স্কুল শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেলার এসব ঘটনার সংবাদ শুনে সাধারণ লোকজন আতংকিত হয়ে দিনযাপন করছেন বলে অনেকেই তাদের মত প্রকাশ করেছেন।এমনকি তারা আরও বলেন,দেশে কোন সরকারের আমলেই দৈনন্দিন এমন ঘটনা ঘটেনি বা আমরা দেখিনি।

গত বছরের ৫ আগষ্টের পর থেকে দেশে যেভাবে দৈনন্দিন যে হারে হত্যা,ধর্ষণ,
চাঁদাবাজি সহ নানান ধরনের অপরাধ জনিত কর্মকান্ড ঘটে চলছে এতে আমরা শংকিত।

কবে নাগাদ দেশে যে শান্তি ফিরে আসবে একমাত্র আল্লাহ্ পাক ঐ ভালো জানেন।
এসব ভাবনায় ঐ তারা এখন দিন-রাত পার করছেন বলে মত প্রকাশ করেন।
কখন যে কার কি হয় বা ঘটে এসব এখন বলা মুশকিল।

তাই দেশে শান্তি কামনায় কেউ কেউ দোয়া আশীর্বাদ ও করে যাচ্ছেন বলে তাদের মত প্রকাশ করছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় ঈদের শুভেচ্ছা জানালেন, বিএনপি নেতা বুলবুল

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আত্রাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়ায় মানববন্ধন

আত্রাইয়ে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১০

বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

১১

পরিবারও শাস্তি চায় আসামি সোহেল রানার

১২

বাগাতিপাড়ায় সেরা প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

১৩

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৪

চাটমোহরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৫

লালপুরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

১৬

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

১৭

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ ১ নারী আটক

১৮

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

১৯

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

২০